ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বোচাগঞ্জ-বিরলের মানবসেবক বলে খ্যাত ড. আনোয়ার চৌধুরী জীবন জাহাজ মার্কা নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। প্রচারণার অংশ হিসেবে ২৪ জানুয়ারি শনিবার সকাল ১১টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হন ড. জীবন চৌধুরী। তিনি বলেন, আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আমি আমার পরিবারের চার সদস্যের খাবারের ব্যবস্থা রেখে বাকি উপার্জন
রিপন সাব্বির পটুয়াখালীর কুয়াকাটায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী-৪ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। রোববার সকাল ১০টার দিকে কুয়াকাটার আমখোলাপাড়ার কমিউনিটি সেন্টার অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রাখাইন বৌদ্ধ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মংলাচিন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম
চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান কর্মসূচি হারানো জীবিকার দাবিতে কণ্ঠ মিলল চট্টগ্রামে। ইসলামি ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের চাকরি পুনর্বহালের দাবিতে নগরীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই নগরীর অভিজাত হোটেল রেডিসন ব্লুর সামনে জড়ো হতে থাকেন তারা। তখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ওই হোটেলেই অবস্থান করছিলেন। ধীরে ধীরে
স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট জেলার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন সংক্রান্ত সংবাদে ভিন্নমত প্রকাশ করেছে যশোর জেলা প্রশাসন। রোববার জেলা প্রশাসকের মিডিয়া সেলের সহকারী কমিশনার আশীষ কুমার দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি প্যারোলে মুক্তির আবেদন বিষয়ে ব্যাখা করা হয়েছে। মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাগেরহাট কারাগার থেকে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর সাদ্দামকে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, আমি আপনাদের একটি ছোট অনুরোধ করছি। ১১ তারিখ বিকেল থেকে ১২ তারিখ ভোট গণনা পর্যন্ত ভোটকেন্দ্র খেয়াল রাখবেন; যেন আমার একটিও হাঁস শিয়াল চুরি না করে, আমার কোনো হাঁসের ডিম চুরি না হয়। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পর সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। রুমিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়, মাগুরা-তে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক, পুলিশ সুপার মাগুরা, জেলা নির্বাচন অফিসার, জেলা আনসার
চার দিন পেরিয়ে গেলেও দুটি বিদ্যালয়ের ভাঙ্গা ক্যামেরা একই অবস্থায় পড়ে আছে। প্রশাসন বলছে ক্যামেরা মেরামত করে পুনরাই আবার একই স্থানে স্থাপন করা হবে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় ছোট ফালিয়া স্কুল ও কলেজ কেন্দ্রে এবং কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র গুলো ঘুরে এই বিষয় গুলো জানতে পারি। মাগুরায় মোট ৩০১টি ভোটকেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে সিসি ক্যামেরা ভাঙচুরের ঘটনা
রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রচারণা ও পথসভা করেছে। রবিবার (২৫ জানুয়ারী) দিনব্যাপী প্রচারণা ও পথসভার অংশ হিসেবে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সকাল ১১ টায় নওপাড়া সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করেন। পরে গোবিন্দপুর ঈদগাহ ময়দান প্রাঙ্গণ, নতুন নগর
বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ভাদাইকান্দি, আড়িয়া ইউনিয়নের নয়মাইল এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং দাঁড়িপাল্লা মার্কার নেতাকর্মীদের হুমকি-ধামকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসারের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রধান এজেন্ট ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শাজাহানপুর উপজেলা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় পুনর্ভবা নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহন্ত শ্রীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, স্থানীয় জেলেরা পূর্ণভবা নদীর মহন্ত ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগের মধ্যে ককটেল সদৃশ বস্তু দেখতে পায়।